উত্তাল ভারত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে। আর এরই ধারাবাহিকতায় ব্যাঙ্গালুরুতে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছে।
অপরদিকে লক্ষ্ণৌতে গুলিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে এ হতাহতের ঘটনা ঘটে। অপরদিকে বিক্ষোভ চলার সময় লক্ষ্ণৌতে পুলিশের গুলিতে আহত হন এক ব্যক্তি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনডিটিভির খবরে বলা হয়, নাগরিকত্ব আইনের প্রতিবাদে লক্ষ্ণৌতে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় জনতা।
বাইরে থাকা গাড়িতে দেয়া হয় আগুন। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ ও গুলি করে।
