পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯ জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাচ্ছে।

শনিবার বিকাল পৌনে চারটার দিকে আসছে সোনার তরী। আর আগামী মঙ্গলবার একই সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ড্রিমলাইনার অচিন পাখি। এর মাধ্যমে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়োজাহাজ দুটির নামকরণ করেছেন। আগামী ২৮ ডিসেম্বর এ দুটি ড্রিমলাইনারসহ বিমানের মোবাইল অ্যাপস উদ্বোধন করবেন তিনি।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930