‘ভীম’ চন্দ্রশেখরকে রুখতে ব্যর্থ হয়েছে পুলিশ তিনি যাতে সমাবেশে যোগ দিতে না পারেন, তাকে রুখে দেওয়ার নানা আয়োজনও করেও । এমনকি পুলিশ তাকে আটক করে ভ্যানেও তুলতে পারেনি। তার আগেই পুলিশের হাত ফসকে আবার  যোগ দিয়েছেন মিছিলে। তিনি ভীম আর্মির চন্দ্রশেখর আজা দ।  এনআরসি-সিএবির প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভে এখন সবাই যেন ভীম আর্মি।

ভারতের সদ্য পাস হওয়া বিতর্কিত নাগরিক সংশোধনী বিলের (সিএবি) বিরুদ্ধে ভারতের সব ধর্ম-বর্ণের মানুষের মাঝেই  এমন জোর বিক্ষোভ।

ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল সমগ্র দেশ। প্রায় সব রাজ্যে বিলের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ দমিয়ে রাখতে পারছে না সরকার। কারফিউ, ১৪৪ ধারাসহ বিভিন্ন বিধিনিষেধ উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ করছে মানুষ।

শুক্রবার বিলের প্রতিবাদে দেশটির রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ থেকে দলিতদের সংগঠন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে বিশাল মিছিল হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পর কয়েক হাজার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ। এ সময় তার হাতে ছিল ভারতীয় সংবিধানের একটি প্রতিলিপি।

জামে মসজিদ থেকে মিছিলের জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু দিল্লি পুলিশ মসজিদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন বেআইনি দাবি করে কোনো অনুমতি দেয়নি।

শুক্রবার সকাল থেকেই পরিচয়পত্র চেক করে মসজিদে প্রবেশের অনুমতি দেয়া হয়। ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ যেন মসজিদে প্রবেশ করতে না পারেন তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন ছিল। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে জামা মসজিদের সমাবেশে প্রবেশ করেন চন্দ্রশেখর।

জামে মসজিদের ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু বিশাল জনস্রোতের সামনে পুলিশি বাধা ভেঙে পড়ে। জামে মসজিদ থেকে সবাই রাস্তায় নেমে মিছিল করতে থাকে। এ সময় দরিয়াগঞ্জের কাছে চন্দ্রশেখরকে আটক করে পুলিশ।

তবে চন্দ্রশেখরকে আটক করে রাখতে পারেনি পুলিশ। তাকে ভ্যানে তোলার আগেই পুলিশের হাত ফঁসকে আবার মিছিলে প্রবেশ করেন ‘ভীম’ চন্দ্রশেখর।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031