তৃণমূলই দলের প্রাণ ও মূল শক্তি দলকে ঐক্যবদ্ধ রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন। বিভিন্ন সংকটে দলের বড় নেতারা সিদ্ধান্ত নিতে ভুল করলেও তৃণমূল সব সময়ই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাই কেন্দ্রের পাশাপাশি তৃণমূলেও দলকে শক্তিশালী রাখতে হবে। ঐক্যবদ্ধ রাখতে হবে।

গতকাল রাতে গণভবনে বিভিন্ন জেলা নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ১৯৮২ সালে দলের বিভক্তি অনেক ক্ষতির কারণ হয়েছে। সে সময় যদি দল না ভাঙতো, স্বৈরাচার এরশাদ এতদিন ক্ষমতা আঁকড়ে থাকতে পারতো না। আশির দশকেই আওয়ামী লীগ সরকার গঠন করতে পারতো বলে আফসোস করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ এর ঘটনার পর আওয়ামী লীগের ওপর যে আঘাত এলো, তখন সবাই এটাই ধারণা করেছিল যে, আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় যেতে পারবে না। দেশে ফেরার পর আমি চেষ্টা করেছি সংগঠন গোছাতে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031