রাশিয়া ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার বিরোধী । বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্য একথা বলেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াববভ।
তিনি বলেন, ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যে অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে তা নবায়নের বিরোধিতা করবে মস্কো। রিয়াবকভ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, যেকোনো বিষয়ে যেকোনো লিখিত চুক্তি বাস্তবায়ন করতে হবে।
ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর এ চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশকেও একই আচরণ করতে উৎসাহিত করার চেষ্টা করছে। কিন্তু রাশিয়া যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেয়নি।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের যেকোনো দাবির কাছে আত্মসমর্পন করবে না কারণ সেক্ষেত্রে ওয়াশিংটন নিত্যনতুন দাবি নিয়ে হাজির হবে। যুক্তরাষ্ট্র বহির্বিশ্বের সঙ্গে যে আচরণ করে তা পররাষ্ট্রনীতির ন্যুনতম সৌজন্যের বিরোধী।
