সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে যারা বিক্ষোভ করছেন তাদের কঠোর সমালোচনা করেছেন।  

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার-এর অনলাইন প্রতিবেদনে বলা হয়, যারা বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন তাদের সমালোচনা করেন সেনাপ্রধান। তিনি বলেন,‘যারা হিংসা ও অগ্নিসংযোগের ঘটনায় নেতৃত্ব দেন, তারা আদৌ নেতা নন।’

আগামী ৩০ জানুয়ারী বিপিন রাওয়াত সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসরে যাবেন। অবসরের পূর্বে সেনাপ্রধানের এই ধরনের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেছে দেশটির বিভিন্ন মহল। তাদের দাবি, দেশের রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেয়া সেনাপ্রধানের দায়িত্বের মধ্যে পড়ে না। তার এই রকম অনধিকার চর্চার কারণে ভবিষ্যতে সেনাবাহিনী দেশের ক্ষমতা দখলের পাঁয়তারা করবে।   

বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ‘‘নেতৃত্ব মানেই সব কিছুকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই নেতৃত্ব বিষয়টা কিছুটা জটিলও। সব কিছুকেই কি নেতৃত্ব দেওয়া উচিত? নাকি সেটা সঠিক? নেতৃত্ব দেওয়ার কাজটা বেশ কঠিন। কারণ, কেউ নেতৃত্ব দিলে তাকে অনুসরণ করেন অনেকে। নেতৃত্ব দেওয়াটাকে খুব সহজ বলে মনে হয়। কিন্তু আদৌ নয়। কাজটা বেশ কঠিন।’’

রাওয়তের মতে, মানুষের মধ্যে নেতার অভাব হয় না। কিন্তু সকলেই সেই অর্থে নেতা হয়ে ওঠেন না। কারণ, যারা অনুসরণ করছেন, তাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় নেতাকে। সেটাই সঠিক নেতৃত্ব। মানুষকে ভুল দিক নিয়ে গেলে সঠিক ভাবে নেতৃত্ব দেওয়া যায় না।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে যে ভাবে শামিল হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারও সমালোচনা করেছেন জেনারেল রাওয়ত।

বলেছেন, ‘‘আমরা দেখছি, প্রচুর মানুষকে ভুল পথে টেনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেই নেতৃত্বে কিছু ভুল থেকে যাচ্ছে। এটাকে নেতৃত্ব দেওয়া বলে না।’’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930