নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী রনি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে । এ ঘটনায় শামিম (২৫) ও শোভন (২৩) নামে আরও দুই জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে রনিকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
তাদের হাসপাতালে নিয়ে আসা সালমান জানান, নিহত ও আহত তিনজন তার বন্ধু। তাদের বাসা শনির আখড়ার আদর্শ স্কুল রোডে। তারা তিনজন এক মোটরসাইকেলে করে শনির আখড়ার দিকে যাচ্ছিল। হানিফ ফ্লাইওভার ঢালে গেলে মোটরসাইকেল উল্টে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় তারা।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রনি নামের একজন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত শামিম জরুরি বিভাগে চিকিৎসাধীন আর আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930