র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রনি মিয়া নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন রাজধানীর বাড্ডা এলাকায় । শনিবার ভোরে বাড্ডা থানাধীন মগরদিয়া সাতারকুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি শর্টগান, নয়টি কার্তুজ ও বিপুল ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, সাতারকুল এলাকায় কয়েকজন মাদক বিক্রেতার অবস্থান নেওয়ার খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুঁড়তে থাকে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে একজন নিহত হয় ও অন্যরা পালিয়ে যায়। পরে নিহত রনির পরিচয় জানা যায়। বন্দুকযুদ্ধের ওই ঘটনায় র‌্যাবের একজন সদস্যও আহত হয়েছেন।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031