ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আরও তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া  গেছে। উদ্বার হওয়া তিনটি ককটেল নিস্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে বিতর্কিত ও বিএনপির ওপর দোষ চাপানোর জন্য পরিকল্পিতভাবে এসব কর্মকা- চালাচ্ছে।

এ বিষয়ে মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বলেন, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি বিএনপি অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আরও দুই-তিনটা ককটেল অবিস্ফোরিত অবস্থায় আছে। পরে এখানে এসে আমরা বোম ডিসপোসাল টিমকে কল করেছি। তারা এসে তিনটা ককটেল ডিসপোসাল করেছে। আমরা প্রাথমিক ধারণা করেছি যে,  মোটরসাইকেলে করে কেউ এসে এখানে একটা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

আমরা এখন সিসিটিভি ফুটেজ দেখবো, দেখে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930