২০২০ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে তার কন্যা ইভানকা ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বর্তমানে তিনি বাবা ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশটির সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’ কে দেওয়া এক সাক্ষাৎকারে ইভানকা বলেন, তার প্রথম পছন্দ তার নিজের সন্তান ও তাদের সন্তুষ্টিলাভ।
বাবা ডোনাল্ড ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে প্রশাসনে অব্যাহতভাবে দায়িত্ব পালন করে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে ইভানকা ট্রাম্প একথা বলেন।
ইভানকা বলেন, সর্বপ্রথম আমার সন্তানদের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। তারা বাস্তবেও আমার নিকট এই রকম উত্তর আশা করে।
ইভানকা আরো বলেন, ‘গত প্রায় আড়াই বছরে আমি এই দেশের প্রায় সব রাজ্য সফর করেছি। এটা ছিল সুযোগের পথ করে দেওয়া। আমার কাজ সম্পন্ন হয়নি। আমরা অনেক করেছি। কিন্তু তা যথেষ্ট নয়।’
