বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক অনলাইন প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত সম্পর্কিত ডিজি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে বিজিবি’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নয়াদিল্লীতে অবস্থান করছেন।

রবিবার সংবাদ সম্মেলনে ভারতের এনআরসি নিয়ে সাংবাদিকরা বাংলাদেশ সরকার তথা বিজেবির প্রতিক্রিয়া জানতে চাইলে মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, ‘এটা (এনআরসি) সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়।’

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেবি প্রধানের প্রতিক্রিয়াও জানতে চান সাংবাদিকরা। তবে তিনি কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, ‘উভয় দেশের সীমান্তরক্ষী (বিজেবি ও বিএসএফ) এর মধ্যে সমন্বয় অত্যন্ত ভালো।’

সম্প্রতি সীমান্তে বিজেবি’র গুলিতে বিএসএফের এক জোয়ান নিহতের ঘটনাকে সম্পূর্ণ ‘অপ্রত্যাশিত’ বলেও মন্তব্য করেন বিজেবি প্রধান।

তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত চলছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বিসএসএফ প্রধান ভি কে জোহরিও গুলির ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন।  এই ঘটনা থেকে অনেক কিছু শেখার রয়েছে বলেও তিনি জানান।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930