পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারে ফেরত পাঠাতে অস্ট্রেলিয়া সরকারের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন । ঢাকায় এতদিন দায়িত্ব পালনকারী অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেটের বিদায়ী সাক্ষাতে রোববার মন্ত্রী এ আহ্বান জানান। সেগুনবাগিচায় অনুষ্ঠিত ওই বৈঠকে অস্ট্রেলিয়ায় চলমান দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবানল জীবন, সম্পত্তি এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৈঠকে ড. মোমেন বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সরকারের কূটনৈতিক সহযোগিতার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এসময় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি বিমান ও কার্গো পরিচালনা করাসহ, বাংলাদেশে ভিসা অফিস খুলতে ও বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। জবাবে হাই কমিশনার তার সরকারের কাছে বিষয়গুলো পৌঁছাবেন বলে আশ্বাস দিয়ে গেছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
