ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ’কে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও। শনিবার তিনি এই ফোনকলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ইরানের নিহত নেতা জেনারেল কাসেম সোলাইমানি হত্যা পরবর্তী পরিস্থিতি উঠে আসে তাদের আলোচনায়। এ সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ বলে নিশ্চয়তা দেন পম্পেও। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ওই ফোনকলের বিষয়ে টুইটে জানিয়েছেন পম্পেও। তিনি এদিন আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গেও কথা বলেন। তাদের সঙ্গে সোলাইমানি হত্যায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষ অবলম্বন করে আত্মরক্ষামূলক ভূমিকা ছিল বলে দাবি করেন।  তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মানুষদের জীবন রক্ষার জন্য বাগদাদে নিযুক্তদের দিয়ে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন ট্রাম্প। তা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ইরান যে অস্থিতিশীলতা সৃষ্টি চেষ্টা করছে তার পাল্টা ব্যবস্থার গুরুত্ব এসব পুনর্ব্যক্ত করা হয়। মাইক পম্পেও বলেন, ইরানের সামরিক উস্কানির ঘটনায় উদ্বিগ্ন সংযুক্ত আরব আমিরাত।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031