হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর । সোমবার সকাল সোয়া নয়টা থেকে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে রবিবার দিবাগত রাত সোয়া তিনটা থেকে বিমান ওঠানামা বন্ধ ছিল। পরে কুয়াশা কেটে যাওয়ায় সকাল সোয়া নয়টা থেকে বিমান ওঠানামা শুরু হয়।

অপরদিকে একই কারণে ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

এদিকে দুইদিন পর রাজধানীর আকাশে আজ সকালে রোদের দেখা মিলেছে। শীতের তীব্রতাও গত দুই দিনের তুলনায় কম। আবহাওয়াবিদরা বলছেন, দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও সারাদেশেই আবহাওয়ার অবস্থার কিছুটা উন্নতি হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, রাত সোয়া তিনটার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ১০০ মিটারে নেমে আসে। সাধারণ ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে বিমান ওঠানামা করে।

গতকাল রাত ৩টা ১১ মিনিটে সৌদি এয়ারলাইনসের জেদ্দা ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। এরপর আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। পরে কুয়ালালামপুর থেকে বিমানের বিজি ০৮৭ ফ্লাইটটি ঢাকায় আসছিল, তবে কুয়াশার কারণে সেটি কলকাতায় অবতরণ করে।

কুয়াশা কেটে গেলে সকাল সোয়া নয়টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়। এরপর থেকে বিমানগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031