বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন রংপুরে তারাগঞ্জ উপজেলায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাছুরবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার হাইওয়ে পুলিশের ওসি  গোলাম কিববিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, ঢাকা থেকে সৈয়দপুরগামী ‘ডিপজল পরিবহনের’ একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত তিন যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ভি করা হয়েছে বলে জানান গোলাম কিবরিয়া।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728