আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩০শে জানুয়ারি নির্বাচন পেছানোর দাবিতে । বুধবার দুপুরে নির্বাচন কমিশন ঘেরাওয়ের জন্য রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মিছিল বের করেন তারা। একপর্যায়ে পুলিশের বাধা পেয়ে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে তারা স্লোগান দিতে থাকেন। শাহবাগে সৃষ্টি হয় যানজটের। এরইমধ্যে একটি প্রাইভেট কারে থাকা মো. আলিফ রুশদি হাসান মুন (৩৬) নামে এক ব্যক্তি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শিক্ষার্থীদের সঙ্গে। এই সময় মুন এক শিক্ষার্থীর বুকে অস্ত্র ঠেকান। তাকে হুমকি দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেয়া শুরু করে। এরপর পুলিশ তাকে নিয়ে যায় শাহবাগ থানায় । ওই ব্যক্তি ব্যবসায়ী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930