রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কাটাঁতারের বেড়া র্নিমানের ক্ষেত্রে স্থানীয় জনগনের সুবিধা প্রাধান্য দেয়া হবে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ । তিনি বলেছেন, সবার আগে স্থানীয় জনগনের স্বার্থ ও সুবিধা অসুবিধা দেখা হবে।
  বৃহস্পতিবার  কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন শেষে কর্মকর্তাদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। এর আগে বেলা ১২ টার দিকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহামদ আহামদ কুতুপালং ক্যাম্পের পাশে নির্মাণ করা হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় সেনা প্রধান জেনারেল আজিজ আহামদকে স্বাগত জানান রোহিঙ্গা শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রসাশক সরোয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া থানার ওসি আবুল মনসুর। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সেনা প্রধানের সঙ্গে ছিলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীসহ সেনাবাহিনীর কর্মকর্তাসহ প্রসাশনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ। বেলা দেড়টার দিকে তিনি উখিয়া ত্যাগ করেন।

উখিয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী জানান, ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মানে স্থানীয় জনগনের সুবিধা অসুবিধা বিবেচনা করার জন্য কর্মকর্তাদের নিদর্শেনা দেন তিনি। তিনি বলেন, স্থানীয় জনগনের সমস্যা সবার আগে দেখতে হবে। তাদের স্বার্থ আগে, তারপর অন্যকিছু।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031