image_117113

ঢাকা ১৯ জুন : পুলিশের সাম্প্রতিক তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। তদন্তে পুলিশ জানতে পেরেছে,স্বামী ভিকি গোস্বামীর সঙ্গে মাদক পাচার চক্রে যুক্ত মমতা কুলকার্নিও!  বলিউডের বেশকিছু তারকা মমতা এবং ভিকির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। কারণটা সেই মাদক। তাদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে বলে জানা গেছে।

চলতি বছরের এপ্রিল মাসে থানা থেকে ড্রাগ পাচারকারীর একটি চক্র ধরা পড়ে। ড্রাগ তৈরির দু’হাজার কোটি টাকা মূল্যের ২০ হাজার কিলোগ্রাম কাঁচামাল বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার হয় আটজন। তাদের জিজ্ঞাসাবাদের পরই ভিকি গোস্বামীর নাম উঠে আসে।
মহারাষ্ট্র থেকে ওই ড্রাগ হাত ঘুরে আমেরিকা এবং কেনিয়ায় পাড়ি দিত। এর আগে ড্রাগ পাচারের অভিযোগে ২০১৪ সালে দুবাই থেকে ভিকিকে গ্রেফতার করেছিল কেনিয়া পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান।
সে সময় জানা যায়, মুম্বইয়ের অদূরে চলা এই চক্রের মাস্টারমাইন্ড ভিকি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930