rajshahi-heroine-recovery-photo-18.06.16_117110
ঢাকা: এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫৮৫ গ্রাম হেরোইনসহ ইবনে কাজেম (২৬) নামে।

শনিবার দুপুর দেড়টার দিকে গোদাগাড়ি ডিগ্রি কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। আটক কাজেম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেরোইন কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনির একটি অপারেশন দল গোদাগাড়ী পৌরসভার জোতগোসাইদাস এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৮৫ গ্রাম হেরোইনসহ ইবনে কাজেমকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। হেরোইনসহ ইবনে কাজেমকে আটকের ঘটনায় গোদাগাড়ী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31