র‌্যাব চার মাদক কারবারিকে আটক করেছে মাদারীপুরের শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রাম এলাকায় অভিযান । বৃহস্পতিবার রাত ৩টার দিকে এই অভিযানে আসামিদের থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল জব্দ করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৮ এর সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, ৫২ পিস ইয়াবা, নগদ ১১০০ টাকা ও চারটি মোবাইলফোনসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- উপজেলার মাদবরচর খাড়াকান্দি গ্রামের ফারুক চাঙ্গারী, সোহাগ হাওলাদার, আনোয়ার শেখ ও বাদল শেখ। আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছে।

আসামিদের নামে একটি মাদক মামলা করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031