ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের চালক নিহত হয়েছেন সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক রামগাতি এলাকায় ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে সদর উপজেলার রামগতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৫৫) রামগাতি এলাকার বাসিন্দা। নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা যায়নি। 

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930