ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামকে নির্বাচনী প্রচারণা নিয়ে প্রতি মুহূর্তেই ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে। ঢাকা উত্তরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেন তার দম ফেলার ফুরসত নেই তার। এতকিছুর মাঝেও সব মানিয়ে নিতে হচ্ছে এই মেয়রপ্রার্থীকে। নির্বাচনী প্রচারণার ফাঁকে সময় দিলেন প্রীতি ক্রিকেট ম্যাচেও। ব্যাটসম্যানের বেশে ক্রিজে এসে টানা ১১ বল খেলেন তিনি। আজ শুক্রবার গুলশান ইয়ুথ ক্লাব উইকেন্ড ক্রিকেট সাব কমিটি আয়োজিত ওই প্রীতি ম্যাচে ১১ বল মোকাবিলা করে বোল্ড হন আতিকুল।

এর মধ্যে অবশ্য দুই বলে দুটি চার মারেন। তাকে ব্যাট চালানো দেখে মনেই হয়নি নতুন ক্রিকেট খেলছেন। বেশ ফুরফুরে মেজাজে ব্যাট চালাচ্ছিলেন আওয়ামী লীগ সমর্থিত এই মেয়রপ্রার্থী। আউট হওয়ার পর মন খারাপ করে নয়, উচ্ছ্বাস প্রকাশ করতে করতে মাঠ ত্যাগ করেন সাবেক এই মেয়র। এসময় দর্শকরা হাত তালি দিয়ে তাকে অভিবাদন জানান।
আতিকুল বলেন, অনেকদিন পর গার্ড, প্যাড সবকিছু পরে ক্রিকেট খেললাম। খেলে মনে হলো যে, খেললে খেলা যাবে। চার তো মেরেছি, ছক্কাও মারা যাবে। খেলাধুলার ভেতরে কী যে একটা মনোভাব আর উদ্যম, আমি ধন্যবাদ জানাই গুলশান ইয়ুথ ক্লাবকে আমাকে সুযোগ করে দেয়ার জন্য।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728