দুইজনকে আটক করেছে পুলিশ, যারা নব্য জেএমবির সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি খুলনার গল্লামারী এলাকা থেকে । তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বোমা তৈরির বিপুল সরঞ্জাম।

শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নূর মোহাম্মদ অনিক এবং মো. মোজাহিদুল ইসলাম রাফি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে গল্লামারী খোরশেদনগর এলাকায় হাসনাহেনা নামে চারতলা একটি ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। সেখান থেকে বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছে।

শনিবার সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আটকদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মনিরুজ্জামান মিঠু।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031