0000_117316

ঢাকা ২০ জুন :প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয় থেকে আগামী বুধবার সারাদেশে ‘একটি বাড়ি একটি খামার’ ও পল্লী সঞ্চয় ব্যাংকের  একশ শাখা উদ্বোধন করবেন ।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়াখন্দকারমোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব প্রশান্ত কুমার রায় উপস্থিত খাকবেন।

আগামী ১ জুলাই থেকে এ ব্যাংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারমান মেহের কান্তি মজুমদার।

চেয়ারম্যান বলেন, বর্তমান এ ব্যাংকের কার্যক্রম চলবে একটি বাড়ি একটি খামারের কর্মীদের দিয়ে। তাদের দিয়ে সব শাখা চলবে না। পরবর্তী সময়ে ব্যাংকের জন্য নতুন করে লোক নিয়োগ দেয়া হবে। তবে একটি বাড়ি একটি খামার কর্মীরা স্বপদে এ ব্যাংকের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায় বলেন, দেশে থেকে দারিদ্র্য দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প চালু করেছেন, যা দিয়ে দেশের বেকার সমস্যা অনেকটা দূর হতে চলছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031