সড়কে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন  সুনামগঞ্জের দিরাই-মদনপুর । এ দুর্ঘটনায় একজন আহত হন।

নিহতরা হলেন- করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের আমেরিকা প্রবাসী নববিবাহিত মুমিন মিয়া (২৮) ও একই গ্রামের তারেশ দাস (৩০)। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী বদলপুর গ্রামের মুকুল মিয়াকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মুমিন মিয়া আমেরিকা থেকে দেশে ফিরে গত ৮ জানুয়ারি বিয়ে করেন। শনিবার বিকাল সাড়ে ৪টার সময় দিরাই পৌর সদরের সুজানগরে এ দুর্ঘটনা ঘটে। পিকআপভ্যানের অজ্ঞাত চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন।

জানা যায়, দিরাই থেকে ছেড়ে যাওয়া পিকআপভ্যানের বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী তিনজনই গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, নিহতদের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930