হিলারি ক্লিন্টন সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরোধী প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আরও চার বছর সহ্য করার ক্ষমতা আমেরিকার নেই বলে মন্তব্য করেছেন ।

সেই নির্বাচনে হিলারির হারের পরও দুই জনের মধ্যে কথার বাগযুদ্ধ চলে এসেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি হিলারিকে মার্কিনিরা পছন্দ করেন না বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার ট্রাম্পকে নিয়ে মন্তব্য করলেন হিলারি।

রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, চলতি বছরের শেষভাগে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে জিততেই হবে।

আগামী নভেম্বর মাসে আমেরিকায় যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে সে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, ওই নির্বাচেন ট্রাম্প আবার বিজয়ী হলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়বে। কাজেই ডেমোক্র্যাট প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি বলেন, ‘আমাদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি চেষ্টা চালাতে হবে। কারণ, তারা অনেক বেশি সুসংগঠিত এবং তাদের অর্থের উৎস অনেক বেশি। এমনকি তারা বিদেশ থেকেও অর্থ সংগ্রহ করে’।

হিলারি বলেন, ‘রিপাবলিকানরা আমাদের চলার পথে যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন আমাদেরকে তা অতিক্রম করতে হবে।’

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031