একটি ব্যস্ত মহাসড়কের মাঝখানে গিয়ে পড়েছে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাশাহারে একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে সেখানকার । তবে এ ঘটনায় বিমানে ১৩৫ আরোহীর সবাই অক্ষত আছেন। 

জানা যায়, কাস্পিয়ান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি তেহরান থেকে মাশাহারে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরে অবতরণের সময় এটির অবতরণের চাকা পুরোপুরে বেরিয়ে আসেনি বলে ধারণা করা হচ্ছে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হচ্ছে, বিমানটির পাইলট রানওয়েতে নামতে দেরি করেছিলেন। তাই বিমানটি রানওয়ে থেকে ছিটকে মহাসড়কে চলে যায়। 

ইরানের বেসামরিক বিমান কর্তৃপক্ষের মুখপাত্র রেজা জাফরযাদেহ বার্তা সংস্থা ইসনাকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। ইতোমধ্যে এই ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। 

বিমানটিতে ছিলেন এরকম একজন রিপোর্টার বলছেন, ম্যাকডোনেল ডগলাস বিমানটির পেছনের চাকাটি ভেঙ্গে যায়। এরপর চাকা ছাড়াই বিমানটি মাটির ওপর দিয়ে রানওয়ে পেরিয়ে হাইওয়েতে গিয়ে পড়ে।

ইরানে বিমান চলাচলের নিরাপত্তা খুব ভালো নয়। গত বছরের ফেব্রুয়ারিতে একটি বিমান দুর্ঘটনায় ৬৬ জন নিহত হয়। ২০১১ সালেও একটি বিমান অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয়ে বেশ কিছু যাত্রী মারা যায়।

নিরাপত্তা ঝুঁকির কারণে ইউরোপীয় ইউনিয়ন ইরানের অন্তত দুটি এয়ারলাইন্সের ওপর নানা বিধিনিষেধ দিয়েছে।

দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমানবহরের আধুনিকায়ন আটকে আছে, তাদের বিমানগুলো অনেক পুরোনো।

২০১৫ সালে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরান তাদের বিমান বহর আধুনিকায়নের উদ্যোগ নেয়।

কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর মার্কিন কোম্পানিগুলোর ওপর ইরানের কাছে যাত্রীবাহী বিমান বিক্রির ওপর আবার বিধিনিষেধ আরোপ করা হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031