বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আগামী ৩১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট । গতকাল (সোমবার) অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এখান থেকে দলগুলো নিজেদের পছন্দ মতো ক্রিকেটারদের বেছে নিয়ে দল গঠন করেছেন।

জাতীয় দলের খেলোয়াড়সহ মোট ৫৪ জন ক্রিকেটার এবারের বিসিএলে দল পেয়েছেন। এই টুর্নামেন্টে খেলবেন সিনিয়র ক্রিকেটার তামিম, মুশফিক, রিয়াদ, ইমরুলরা। সেই সঙ্গে জাতীয় দলে খেলা বেশ কিছু তরুণ ক্রিকেটারও দল পেয়েছেন।

তবে, দল পাননি প্রতিভাবান তিন তরুণ ক্রিকেটার সাব্বির রহমান, আবু হায়দার রনি ও মেহেদী হাসান রানা। সাব্বির-রনির সাম্প্রতিক ফর্ম ভালো ছিল না। তবে, মেহেদী হাসান রানার দল না পাওয়াটা অবাক করার মতো।

কারণ, সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন রানা। ১৮টি উইকেট শিকার করেন তিনি। ধারণা করা হচ্ছিল পাকিস্তান সফরে দলে জায়গা পাবেন তিনি। কিন্তু পাননি। বিসিএলেও দল পাননি এই পেসার। বিসিএলে দল না পেয়ে তাই হতাশা প্রকাশ করেছেন রানা।

মেহেদী হাসান রানা বলেছেন, ‘জাতীয় লিগ ও বিপিএলে ভালো করলাম। কিন্তু দল পেলাম। স্বাভাবিকভাবে একটু খারাপ তো লাগেই। এখন দলে না নিলে তো আমার কিছু করার নেই।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031