এলাকায় অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ । আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা জেলার বাসিন্দা মুজাহিদ ও মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা আলামিন।

জানা যায়, সকালে বাউরবাগ এলাকায় মৌলভীবাজার থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন চারজন। আহতদের মধ্যে দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে একজন মারা যান। অন্য দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031