এক বাবা ও তার শিশু কন্যা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন হেদায়েতুল হক (৪৭) এবং তার মেয়ে তাসদিকা সওদা হেদায়েত সারা (৪)। এ ঘটনায় তার আরেক মেয়ে তাসনুবা হেদায়েত হাফসা (১০) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার বিকালে মহাসড়কের জাগীর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা শহরের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন হেদায়েতুল।

গোলড়া হাইওয়ে পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে হেদায়েতুল গোলড়া গ্রামের নিজ বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে জেলা শহরে যাচ্ছিলেন। সাড়ে চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হেদায়েতুল ও মেয়ে সারা নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হাফসাকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031