একইদিনে সোমবার মারা গেলেন আরব আমিরাতের এক দম্পতি (ছবি) বিয়ের পর ৬৫ বছর একসঙ্গে জীবন যাপনের পর। তাদের পাশাপাশি দফন করা হয়েছে বলেও জানা গেছে।
রাস আল-খেইমাহ এলাকার ওয়াদি গালেইলায় তারা বসবাস করতেন। ৯০ বছর বয়সী স্ত্রী শাইখা সোলাইমান আল-হাবসা মারা যাওয়ার সাড়ে ১২ ঘণ্টা পর পরপারে চলে গেলেন ১০৭ বছর বয়সী গাজি আলী গাজি। তাদের পরিবারের এক সদস্য বলেন, আমি খুবই ব্যথিত। কিন্তু আমি জানি, তারা শান্তিতে রয়েছেন। সোমবার ভোর চারটায় প্রথমে স্ত্রী মারা যান। পরে বিকাল সাড়ে পাঁচটায় মারা যান তার স্বামী। একসঙ্গে থাকাকালীন এই দম্পতি খুবই কম সময় নিজেদের থেকে আলাদা ছিলেন।
তাদের নাতনি মোহাম্মদ আলী আল-শেহহি বলেন, তার দাদা বেশ কিছু বয়সজনিত রোগে ভুগছিলেন। তিনি অচেতন ছিলেন। স্ত্রী মৃত্যু সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031