আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে ২০১৯ সালে মার্কিন বিমান বাহিনীতে। গত বছর মার্কিন বিমানবাহিনীর ১৩৭ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে। মার্কিন ওয়েবসাইট মিলিটারি ডট কম বলছে, এই হিসাবে আগের বছরের তুলনায় ২০১৯ সালে আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে।

মার্কিন বিমানবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ম্যানপাওয়ার, পার্সোনেল অ্যান্ড সার্ভিসেস- লেফটেন্যান্ট জেনারেল ব্রায়ান কেলি বলেন, আত্মহত্যার ঘটনা জাতীয় জটিল সমস্যা হিসেবে দেখা দিয়েছে যার কোনো সহজ সমাধান নেই। খবর পার্সটুডের।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে আত্মহত্যার ঘটনা রেকর্ড করা শুরু হয় এবং এরপর থেকে ২০১৯ সালে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে।

২০১৮ সালে মার্কিন বিমানবাহিনীর ৬০ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে। তবে ওই বছর বিমানবাহিনীতে সব মিলিয়ে ১০৩টি আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত সেনাদের মধ্যে মহিলার চেয়ে পুরুষ সেনা বেশি আত্মহত্যা করেছে।

বিমানবাহিনীতে এত বেশি আত্মহত্যার ঘটনায় মার্কিন সেনা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930