ভারতীয় ক্রিকেটাররা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে হেরে মাঠেই ক্ষোভ প্রকাশ করেছে । আর তাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা তাল দিতে গিয়ে ম্যাচ শেষে তুমুল হট্টগোল শুরু হয়। সম্প্রচার ক্যামেরায় তা পুরোপুরি দেখা না গেলেও মাঠে থাকা বেশ কিছু ক্যামেরায় এই ঘটনার ভিডিও ধরা পড়েছে। তাতে দেখা যায়, বাংলাদেশের পতাকা কেড়ে নিয়ে ফেলে দেয়ার চেষ্টা করছেন এক ভারতীয় ক্রিকেটার! গতকাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের পর এ ঘটনা ঘটে।

খেলায় হেরে বাংলাদেশের উদযাপন সহ্য করতে না পেরে মেজাজ হারিয়ে ফেলে ভারতীয় একজন খেলোয়াড়। তিনি বাংলাদেশি ক্রিকেটারের কাছ থেকে লাল-সবুজের পতাকা ছিনিয়ে নেন! জাতীয় পতাকার এমন অবমাননা ক্রিকেট মাঠে একেবারেই বিরল ঘটনা।

পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশি ক্রিকেটারদের আজে-বাজে ভাষায় স্লেজিং করে  গেছে ভারতীয় ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির জুনিয়র নির্বাচক কমিটির সদস্য হাসিবুল হোসেন গণমাধ্যমকে জানান, ওরা পুরো ম্যাচজুড়েই প্রচুর স্লেজিং করেছে।

আমরা জেতার পর তা মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের ক্রিকেটাররা যখন উৎসব করতে শুরু করল, তখনই ওরা এসে মা-বাপ তুলে গালিগালাজ শুরু করে। কত আর সহ্য করা যায়! ছেলেরা সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে যায়। এতেই শুরু হয় ধাক্কাধাক্কি।

ম্যাচের পরপরই ভারতীয়রা ভদ্রতাসূচক করমর্দনও করেননি। তারা রীতিমতো মা-বাপ তুলে গালাগাল করেছিল বলে জানা গেছে। পরে অবশ্য পরিস্থিতি ঠান্ডা হলে আনুষ্ঠানিকতা মেনে করমর্দন করেন দুই দলের ক্রিকেটাররা। এই ঘটনায় বাংলাদেশ অধিনায়ক আকবর আলী দুঃখ প্রকাশ করলেও ভারতীয় অধিনায়ক  কোনো দুঃখপ্রকাশ করেনি। তারা বাংলাদেশের ওপর দোষ চাপিয়েই বসে আছেন। এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে আইসিসি। আজ বিকালেই এ বিষয়ে রিপোর্ট দেয়ার কথা রয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031