press-

ঢাকা : শাহনেওয়াজ দিলরুবা খানমহিলা ও বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচাল বলেন নির্যাতনের শিকার যে কোনো নারীকে সহযোগিতা করতে সরকারের বিভিন্ন দপ্তর প্রস্তুত রয়েছে জানিয়েছেন ।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

‘প্রকল্প অভিজ্ঞতা বিনিময় এবং নারী ও কন্যাশিশুদের প্রতি সকল প্রকার নির্যাতন ও নির্যাতিতদের প্রতি সহযোগিতা জোরদারের লক্ষে নাগরিক সমাজ, সেবাদানকারী প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের করণীয় শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ।

দিলরুবা খান বলেন, নারীকে যে কোনো সহযোগিতা দেওয়ার জন্য সরকার আন্তরিক। তাই মহিলা বিষয়ক বিভিন্ন দপ্তর এ লক্ষে কাজ করছে। নারীকে সহযোগিতা দেওয়ার জন্য ১০৯২১ সহ বিভিন্ন হটলাইন খোলা হয়েছে। সেসব নম্বর ২৪ ঘণ্টা খোলা থাকছে নারীদের সহায়তা দেওয়ার জন্য।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, প্রতিনিয়ত পরিবার ও সমাজ দ্বারা লঙ্ঘিত হচ্ছে নারীদের অধিকার। নির্যাতনের শিকার হচ্ছেন তারা। কিন্তু সমাজের ভয়ে অনেক সময় তাদের অসহায়ত্বের কথা তারা কারো সঙ্গে প্রকাশ করে না। এ বিষয়টি নির্যাতনকারীদের আরো উৎসাহ দেয়।

নিজেদের প্রয়োজনেই তাদের ওপর সংঘটিত নির্যাতন রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তারা।

আলোচনায় অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকারের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, আইনজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় ‘লেট হার বি ডিসাইড অ্যান্ড পারটিসিপেট’ প্রকল্পের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন কয়েকজন নারী।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করে অক্সফাম বাংলাদেশ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031