একসময় গ্ল্যামারেও ঝড় তুলে দিয়েছিলেন সানিয়া মির্জা শুধু মহিলা টেনিস তারকা হিসেবেই নয় । হয়ে উঠেছিলেন ফ্যাশন আইকন। টেনিস কোর্টের জয়ের পাশাপাশি তার স্কার্ট কিংবা নাকছবিও হয়ে উঠেছিল আলোচ্য বিষয়।

তারপর অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে এগিয়েছে সানিয়ার ক্যারিয়ার। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারকে বিয়ে করেও আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন তিনি। এরপর মা হওয়া। আর সম্প্রতি, সেই সন্তানকে কোর্টের পাশে বসিয়ে ফিরলেন টেনিসে।

দু’বছর পর ফিরলেন তিনি। প্রসবের সময় আর পাঁচজন ভারতীয় মহিলার মতই স্থূলতা ঘিরেছিল তাঁকে। তাই সেখান থেকে আগের ফিটনেসে ফিরে আসাটা তাঁর কাছে চ্যালেঞ্জ ছিল। অনায়াসে সেই চ্যালেঞ্জ জিতে গিয়েছেন টেনিস তারকা।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, মাত্র চার মাসে ৮৯ কেজি থেকে ৬৩ কেজিতে ফিরেছেন তিনি। অন্যান্য মহিলাদেরও একটি বার্তা দিয়েছেন তিনি। লিখেছেন, ‘কেউ যদি বলে যে, তুমি পারবে না। তাতে বিশ্বাস করো না।’ তিনি বলেছেন, ‘আমি যদি পারি, সবাই পারবে।’

গত জানুয়ারিতে দু’বছর পর কোর্টে ফিরে প্রতিযোগিতামূলক প্রথম টুর্নামেন্টেই শিরোপা জিতে নেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ইউক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গে নিয়ে হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট জিতে নিয়েছেন ছ’টি গ্র্যান্ডস্লামের মালিক সানিয়া।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031