বিজেপি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী রঘুরাজ সিং বোরকা পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে শোকজ করেছে । 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উত্তর প্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং-এর বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী কাজ করার অভিযোগ তোলা হয়েছে।

গত ডিসেম্বরে ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হয়। বিলে বলা হয়েছে, প্রতিবেশী তিন দেশ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যারা ভারতে নির্যাতনের শিকার হয়ে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। তবে মুসলিমরা নাগরিকত্বয়ের সুবিধা থেকে বঞ্চিত হবেন। 

ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের নেতৃত্বে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। বিল বাতিলের দাবিতে গত দেড় মাস যাবত রাজধানী দিল্লির শাহিনবাগে আন্দোলন চলছে।

এরই প্রতিক্রিয়ায় বিজেপির মন্ত্রী বলেন, দেশে বোরকা নিষিদ্ধ করে দেয়া উচিত। কারণ আন্দোলনের নামে বোরকার অপব্যবহার হচ্ছে। অবিলম্বে বোরকা নিষিদ্ধের দাবিতে তিনি কেন্দ্রীয় ও রাজ্যে সরকারের নিকট আবেদনও করেন।  

বোরকা সম্পর্কে এ ধরণের বক্তব্যের পরে ওই মন্ত্রীকে শোকজ করা হয়েছে।  

উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং এক প্রতিক্রিয়ায় বলেন, এটি কখনোই সরকারের দৃষ্টিভঙ্গি নয়। আমরা প্রত্যেকের পোশাকের স্বাধীনতায় বিশ্বাস করি। 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের  মুখপাত্র আরো বলেন, ওই মন্ত্রীর বক্তব্যে আরও সংযম থাকা উচিত। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লখনউয়ের ক্লক টাওয়ারে অবস্থানরত সিএএর প্রতিবাদী নারীরা গেরুয়া বাহিনীর বিরুদ্ধে তোপ দাগেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031