চট্টগ্রাম : ট্রাকের চাপায় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পড়ে মঙ্গলবার(২১ জুন) বিকাল ৪টার দিকে সিএনএফ-এর এক কর্মচারী নিহত হয়েছে ।নিহতের নাম আশরাফুল আলম সোহাগ(২৮) সে সিএনএফে কাজ করতো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্গজ বড়ুয়া জানান,বন্দরে সিএনএফের পণ্য খালাস করার জন্য মাঠে দাড়ানো অবস্থায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের চাপায় পড়ে আশরাফুল আলম সোহাগ গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31