নবম শ্রেণির এক শিক্ষার্থী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার নাম মুক্তা (১৪) ফরিদপুরের বোয়ালমারীতে ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলাধীন চতুল ইউনিয়নের আরাজী বাইখীর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলাধীন চতুল ইউনিয়নের আরাজী বাইখীর গ্রামের মুক্তার (১৪) সঙ্গে তাদের এক আত্মীয়ের বিয়ের প্রস্তাব আসে। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ায় বিয়ের প্রস্তাব নাকচ করে দেন মুক্তার পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে মুক্তা বসত ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের লোকেরা টের পেয়ে মুক্তাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বোয়ালমারী থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান ‘আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31