শিক্ষার্থী বহনকারী একটি বাস উল্টে অন্তত ২৮ জন আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের । আজ সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার মনিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের ‘নববাক’ নামে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়। এ ঘটনায় আহত ১৫ জনকে হাটহাজারী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল আল মাসুম, ওসি তদন্ত রাজিব শর্মা মেডিকেলে ছুটে যান।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930