বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জের শাহজাদপুরে । এ দুর্ঘটনায় আরো এক স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শাহজাদপুর উপজেলার দুর্গাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার পুরান তেতরী গ্রামের পুরান তেতরী গ্রামের রেজাউল করিমের ছেলে আরিফ (১৪) ও একই গ্রামের জহুরুল হকের ছেলে সুমন (১৪)। তারা দুজনেই তালগাছি এসএ মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তিন স্কুলছাত্র মোটরসাইকেলে তালগাছি বাজার থেকে শাহজাদপুরে আসছিল। বিকালে তারা দুর্গাদহ এলাকায় পৌঁছালে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফ মারা যায়। আহত হয় আরও দুই মোটরসাইকেল আরোহী।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার আগে সুমন নামে আরও এক স্কুলছাত্র মারা যায়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930