বইমেলায় সঠিক উচ্চারণে মাতৃভাষায় মনের ভাব প্রকাশের অভ্যাস শিশু বয়স থেকেই গড়ে তোলার জন্য শিশু-কিশোরদের আবৃত্তির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমির মূল মঞ্চে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত নির্বাচনের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত আশরাফুল আলম।

‘ক’ শাখার ১০ বছর বয়সী এবং ‘খ’ শাখার সর্বোচ্চ ১৫ বছর বয়সীদের নিয়ে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত নির্বাচনের আহ্বায়ক ছিলেন শাহাদাত হোসেন।

এর আগে দুই গ্রুপ থেকে ১০ জন করে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছিল। আজ চূড়ান্ত প্রতিযোগী হিসেবে দুই গ্রুপ থেকে তিন জন করে নির্বাচন করা হবে।

বিচারকমণ্ডলীর দায়িত্বে আছেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়,  ড. রুপা চক্রবর্তী, বেলায়েত হোসেন। আর আহ্বায়ক হিসেবে আছেন শাহাদাত হোসেন নিপু।

আগামী ২২ ফেব্রুয়ারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728