আগামী প্রজন্ম আলোকিত হবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, শিক্ষকরা সমাজের আলোকিত মানুষ তাদের দ্বারাই । সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উন্নত বাংলাদেশের চালিকাশক্তি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার প্রধান দায়িত্ব শিক্ষকদের।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী আরো বলেন, শিক্ষকতা হচ্ছে মহান পেশা।  এ পেশার সম্মান ধরে রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পারিপাশির্^ক  উন্নয়নে  কাজ করছে। 

মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন। 

এসময় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল কামরান হোাসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোওয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031