দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোলার দৌলতখান উপজেলায় এক বিধবা নারীকে অটোরিকশা থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে গণধর্ষণের ঘটনায়। 

গ্রেপ্তাররা হলেন- উপজেলার জযনগর এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমান ওরফে ভুট্টু ও সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান,  গত বৃহস্পতিবার রাতে দৌলতখান থানা পুলিশের একটি টিম বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে। এদের মধ্যে খলিলুর রহমান ওরফে ভুট্টু নিজেই ধর্ষক ও গিয়াস উদ্দিন হলো ধর্ষণের সহায়তাকারী।

তিনি আরো জানান, এর আগে বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাংলাবাজার হালিমা খাতুন কলেজের পেছনে এক বিধবা নারীকে অটোরিকশা থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে গণধর্ষণ করে একদল যুবক। এ ঘটনায় বৃহস্পতিবার ওই ধর্ষিতা মো. খলিলুর রহমান ওরফে ভুট্টু, মো. জিয়া ও মো. গিয়াস উদ্দিনসহ অজ্ঞাত আরো দুই-তিনজনকে আসামি করে দৌলতখান থানায় মামলা করেন। এর আলোকে মামলার দুই আসামিকে আটক করা হয়েছে। বাকি মো. জিয়া নামে আরেক আসামি পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031