মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দেশকে গঠনের জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত ‘ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল ২০২০’ অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী বলেন, ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে। সারাদেশ থেকে আগত এই তরুণরাই গড়ে তুলবে ডিজিটাল বাংলাদেশ।’

‘ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল ২০২০’ অনুষ্ঠানে সারাদেশের দুই শতাধিক তরুণ অংশ নেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে তরুণদের ক্যারিয়ার এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেয়া হয়।

ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের চেয়ারম্যান শরীফ তালুকদারের সভাপতিত্বে কার্নিভালে অন্যাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বিএসবি ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন এমকে বাশার উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মাদ ইসমাইল, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সিইও এম এম মনিরুল আলম, টাইমেক্স একাডেমির চেয়ারম্যান সৌরভ আলজাহিদ, নিজের বলার মত একটি গল্প প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, র‍্যাংকস এফসি প্রপার্টিস এর চেয়ারম্যান তানভির শাহরিয়ার রিমন, ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং তাজদীন হাসান, বাককো জেনারেল সেক্রেটারি তৌহিদ হোসেন প্রমুখ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930