একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক পলিটেকনিক ছাত্র নিহত হয়েছেন রাজশাহী নগরীর । রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর বহরমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম সারোয়ার জাহান প্রিন্স (২০)। নগরীর মতিহার থানার কাজলা এলাকায় তার বাড়ি। বাবার নাম আনোয়ারুল ইসলাম।

নিহত সারোয়ার চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করতেন। ছুটিতে বাড়ি এসেছিলেন। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার লেভেল ক্রসিং অরক্ষিত। সেখানে কোনো গেটম্যান নেই। রাত সাড়ে ১০টার দিকে সারোয়ার মোটরসাইকেল চালিয়ে ওই লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন তাকে সরাসরি ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলসহ সারোয়ার ট্রেনের নিচে পড়ে যান। এ সময় ট্রেনটি সারোয়ার ও তার মোটরসাইকেলকে প্রায় ১০০ গজ সামনে টেনে নিয়ে যায়। এতে ট্রেনের চাকায় সারোয়ারের মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে এবং থানা পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান। তাই তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি নিতে গেছেন। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930