গাজীপুর জেলা সড়ক পরিবহনের শ্রমিকরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে গাজীপুরে বিক্ষোভ করেছেন তারা।

কালিয়াকৈরে বাসটার্মিনাল এলাকা থেকে হুমায়ুন খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে ঢাকা-টাংগাইল মহাসড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে টার্মিনালে গিয়ে সমাবেশ করেছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান। দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, আতোয়ার সরকার, মোস্তফা মিয়া ও রেন্ডকার শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ওয়ারেজ মিয়াসহ অনেকেই।

এ সময় নেতাকর্মীরা ৭২ ঘণ্টার মধ্যে ইলিয়াস কাঞ্চনের মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদস্যরা।  

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031