বিএসএমএমইউতে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা কারাবন্ধি চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে । শুক্রবার বিকেল তিনটার দিকে খালেদা জিয়ার ৫ স্বজন শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রবেশ করেন। খালেদা জিয়ার স্বজনদের মধ্যে ছিলেন শামীম ইস্কান্দার (ভোট ভাই),কানিজ ফাতিমা (ছোট ভাইয়ের স্ত্রী), শাফিন ইস্কান্দার (ভাতিজা), অভিক ইস্কান্দার (ভাতিজা) ও শাহরিয়া হক (ভাগিনা)। ঘণ্টাব্যাপী তারা সেখানে অবস্থান করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে বের হন। এ সময় খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
