রাস্তা থেকে সোনিয়া আক্তার আফরিন নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ রাজধানীর শান্তিনগর এলাকায় । সোমবার সকালে শান্তিনগরের পীর সাহেবের গলির ভেতরে রাস্তার উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত সোনিয়ার মা ইয়াসমিন আক্তার ঢাকাটাইমসকে বলেন, সোনিয়া গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসা থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। তবে প্রতিদিনই তার সঙ্গে মোবাইল ফোনে কথা হতো। গতকাল রবিবার রাতেও সোনিয়ার সঙ্গে ফোনে কথা হয়। গ্রিনরোডের সনি নামে এক বান্ধবীর বাসায় মাঝেমধ্যে থাকতো সোনিয়া।

সোমবার ভোরে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে একজন আমাকে  জানায়, সোনিয়া শান্তিনগর পীর সাহেবের গলিতে পড়ে আছে, তার সঙ্গে থাকা মোবাইলে এই নম্বরটি পাওয়া গেছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি একটি বাসার সামনের রাস্তায় সোনিয়া পড়ে আছে। পরে  তাকে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইয়াসমিন আক্তার আরও বলেন, প্রায় ছয় বছর আগে হাজারীবাগ এলাকার ইসমাইল হোসেন মিঠুন নামে এক ছেলের সঙ্গে বিয়ে হয় সোনিয়ার। তাদের সংসারে মিথিলা নামে পাঁচ বছরের এক মেয়ে আছে। দুই বছর ধরে স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সোনিয়া আমাদের বাসাতেই থাকতো। একেক সময়ে একেক ধরনের কাজ করতো।

জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঢাকাটাইমসকে বলেন, ভোরে শান্তিনগর পীর সাহেবের গলি এলাকায় একটি মেয়েকে পড়ে থাকতে দেখে তার কাছে থাকা মোবাইল ফোনে তার বাবা-মাকে খবর দেওয়া হয়। পরে মেয়েটির পরিবারের সদস্যরা এসে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মেয়েটি মারা গেছে। তার পরিবার জানিয়েছে, মেয়েটি মাদকাসক্ত ছিলো। তার শরীরের তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই তার মৃত্যুর কারণ জানা যাবে।

মৃত সোনিয়া আক্তার কুমিল্লার লাকসাম উপজেলার আবুল কালামের মেয়ে। তিনি তার মায়ের সঙ্গে রাজধানীর জিগাতলা ট্যানারি মোড়ের চড়কঘাট এলাকায় থাকতেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031