প্রেমের সৌধ তাজমহল দেখতে ভারতে প্রথম সফরে এসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ছুটে গিয়েছিলেন । সোমবার বিকেল ৫ টা নাগাদ আহমেদাবাদ থেকে সোজা যান আগ্রায়।
তাজমহল পরিদর্শনে দেখা গেছে, ট্রাম্প দম্পতি হাতে হাত রেখে ঘুরছেন। একজন গাইড বুঝিয়ে দিচ্ছেন সবকিছু। ট্রাম্প দম্পতির পাশাপাশি কন্যা ইভাঙ্কাও স্বামী সহ তাজমহল ঘুরে দেখেছেন। তাজমহলের প্রেক্ষাপটে সূর্যাস্ত দেখার ব্যাপারে আগ্রহী ছিলেন মেলানিয়া।
জানা যায়, ডনাল্ড ও মেলানিয়া প্রেমের সৌধে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ফটোশুটে দুজনই অংশ নেন।

তাজমহল থেকে মুগ্ধ ট্রাম্প দম্পতি ভিজিটরস বুকে মন্তব্য লিখেছেন, সৌন্দর্যেও কালজয়ী নিদর্শন। যদিও মন্তব্যটি ডনাল্ডই লিখেছেন তবে নিচে তার পাশাপাশি সই করেছেন মেলানিয়াও। সন্ধ্যার পর পরই দুজনে দিল্লি চলে এসেছেন। এখানেই রাত্রী যাপন। মঙ্গলবার সারাদিন রয়েছে সরকারি নানা কর্মসূচি। এদিন রাতেই তারা ফিরে যাবেন ওয়াশিংটনে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728