কাভার্ডভ্যান চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে গাজীপুরের টঙ্গীতে । সোমবার রাত সাড়ে নয়টার দিকে টিএন্ডটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের নাম মো. রবিন মিয়া (১৪)। সে জামালপুর জেলার ইসলামপুর থানার কড়ইতলা গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। রবিন টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, সোমবার রাতে টিএন্ডটি বাজার এলাকায় টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কে সাইকেল চালিয়ে যাচ্ছিল রবিন। এসময় পেছন থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান রবিনের সাইকেলকে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে টহলরত  পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় রবিনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় কাভার্ডভ্যানটিসহ এর চালক মো. জহিরুল ও তার সহকারী রিফাতকে আটক করেছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930